বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে জয় পাওয়ায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছে মিসর দূতাবাস, ঢাকা। আজ শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাজধানীতে অবস্থিত দূতাবাস থেকে পাঠানো এক বার্তায় এ অভিনন্দন জানানো হয়।
বার্তায় বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও এর চেয়ারম্যান তারেক রহমানকে নির্বাচনী বিজয়ের জন্য আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছে মিসর। একই সঙ্গে সফলভাবে সংসদীয় নির্বাচন সম্পন্ন করায় বাংলাদেশের জনগণকেও অভিনন্দন জানানো হয়েছে।
দূতাবাসের বার্তায় উল্লেখ করা হয়, এ নির্বাচন দেশের জনগণের আশা-আকাঙ্ক্ষা ও গণতান্ত্রিক প্রত্যাশার প্রতিফলন ঘটিয়েছে।
মিসর আশা প্রকাশ করেছে, নতুন বাংলাদেশ সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে দুই দেশের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্ব ও সহযোগিতার সম্পর্ক আরও জোরদার করা সম্ভব হবে। উন্নয়ন, স্থিতিশীলতা ও সমৃদ্ধির অভিন্ন লক্ষ্য অর্জনে পারস্পরিক সহযোগিতা অব্যাহত থাকবে বলেও বার্তায় জানানো হয়েছে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!