জাতীয়

অভিন্ন অগ্রাধিকার নিয়ে নতুন সরকারের সঙ্গে কাজ করবে যুক্তরাজ্য

আপডেট: ফেব ১৪, ২০২৬ : ০১:০০ পিএম
অভিন্ন অগ্রাধিকার নিয়ে নতুন সরকারের সঙ্গে কাজ করবে যুক্তরাজ্য

বাংলাদেশে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচন শেষে গঠিত নতুন সরকারের সঙ্গে অভিন্ন অগ্রাধিকারের ভিত্তিতে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে যুক্তরাজ্য।

আজ শনিবার (১৪ ফেব্রুয়ারি) নির্বাচন প্রসঙ্গে এক বিবৃতিতে এ আগ্রহের কথা জানায় যুক্তরাজ্যের Foreign, Commonwealth & Development Office (এফসিডিও)।

বিবৃতিতে এফসিডিওর এক মুখপাত্র বলেন, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত বাংলাদেশের সংসদীয় নির্বাচনকে যুক্তরাজ্য স্বাগত জানায়। শান্তিপূর্ণ নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে চূড়ান্ত ফলাফল ঘোষিত হয়েছে, যা বাংলাদেশের উচ্চাকাঙ্ক্ষা ও জনগণের প্রত্যাশা পূরণের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত।

তিনি বলেন, নতুন সরকারের গণতান্ত্রিক, অর্থনৈতিক ও সামাজিক সংস্কার কর্মসূচির দিকে তারা প্রত্যাশা নিয়ে তাকিয়ে আছেন। অর্থনৈতিক প্রবৃদ্ধি, অভিবাসন, জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও নিরাপত্তা—এই অভিন্ন অগ্রাধিকারে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে যুক্তরাজ্য।

দুই দেশের বিদ্যমান অংশীদারত্ব আরও জোরদার করার আশাবাদও ব্যক্ত করা হয় বিবৃতিতে।


আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!