সদ্য অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ফরিদপুরের চারটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করা ২৮ জন প্রার্থীর মধ্যে ১৯ জনের জামানত বাজেয়াপ্ত হয়েছে। অর্থাৎ ৬৮ শতাংশ (৬৭.৮৫%) প্রার্থী তাদের জামানত হারিয়েছেন।
গণ প্রতিনিধিত্ব আদেশ (আরপিও ১৯৭২)–এর ধারা ৪৪(৩) অনুযায়ী, কোনো প্রার্থী যদি নির্বাচনী এলাকায় মোট বৈধ ভোটের ১২.৫ শতাংশের কম ভোট পান, তবে তার জমা দেওয়া জামানত সরকারি কোষাগারে জমা হবে।
ফরিদপুর-১ (বোয়ালমারী, আলফাডাঙ্গা ও মধুখালী)
মোট ৮ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। বিজয়ী হন জামায়াত মনোনীত মো. ইলিয়াস মোল্লা এবং নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী খন্দকার নাসিরুল ইসলাম। বাকি ৬ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়।
জামানত হারানো প্রার্থীরা হলেন:
-
মো. আবুল বাশার খান (ফুটবল) – ৩৪,৩৮৭ ভোট
-
মৃন্ময় কান্তি দাস (রকেট) – ৭৮৬ ভোট
-
মো. গোলাম কবির মিয়া (মোটরসাইকেল) – ২,১৫৯ ভোট
-
মো. হাসিবুল রহমান (হরিণ) – ৪৫৫ ভোট
-
শেখ আব্দুর রহমান জিকো (উট) – ৮৪ ভোট
-
সুলতান আহম্মেদ খান (লাঙ্গল) – ৫০৬ ভোট
ফরিদপুর-২ (নগরকান্দা ও সালথা)
৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। বিজয়ী হন শামা ওবায়েদ। ৪ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়।
জামানত হারানো প্রার্থীরা হলেন:
-
মো. আকরামুজ্জামান (আপেল) – ৬১৭ ভোট
-
ফারুখ ফকির (ট্রাক) – ৬৭৫ ভোট
-
মো. নাজমুল হাসান (ডাব) – ২৫৭ ভোট
-
শাহ মো. জামাল উদ্দিন (হাতপাখা) – ২,৩৬৮ ভোট
ফরিদপুর-৩ (সদর উপজেলা)
৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। বিজয়ী নায়াব ইউসুফ। ৪ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়।
জামানত হারানো প্রার্থীরা হলেন:
-
আরিফা আক্তার বেবি (তারা) – ২৫১ ভোট
-
কে এম ছরোয়ার (হাতপাখা) – ৪,০২২ ভোট
-
মোরশেদুল ইসলাম আসিফ (হরিণ) – ১,২৫৩ ভোট
-
মো. রফিকুজ্জামান মিয়া (কাস্তে) – ৯৫৭ ভোট
ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন)
মোট ৮ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। বিজয়ী হন বিএনপির শহিদুল ইসলাম বাবুল। বাকি ৫ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়।
জামানত হারানো প্রার্থীরা হলেন:
-
আতাউর রহমান (কাস্তে) – ৭১৪ ভোট
-
মিজানুর রহমান (রিকশা) – ১,১১৮ ভোট
-
মুহাম্মাদ মজিবুর হোসাইন (ঘোড়া) – ১,৭০৪ ভোট
-
মো. ইসাহাক চৌকদার (হাতপাখা) – ১১,৪৯৮ ভোট
-
রায়হান জামিল (লাঙ্গল) – ৫৫০ ভোট
ফরিদপুর জেলা প্রশাসক মো. কামরুল হাসান মোল্লা জানান, যারা খুব কম ভোট পেয়েছেন, তাদের জামানত ফেরত দেওয়া হবে না এবং টাকাগুলো রাষ্ট্রীয় কোষাগারে জমা হবে।
আরএস-রাসেল

No comments yet. Be the first to comment!