জাতীয়

তারেক রহমানের শপথে শেহবাজ শরিফকে আমন্ত্রণের পরিকল্পনা

আপডেট: ফেব ১৪, ২০২৬ : ০১:৩১ পিএম
তারেক রহমানের শপথে শেহবাজ শরিফকে আমন্ত্রণের পরিকল্পনা

বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের শপথ অনুষ্ঠানে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফকে আমন্ত্রণ জানানোর পরিকল্পনা চলছে। একইসঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং সার্কভুক্ত অন্যান্য দেশগুলোর সরকারপ্রধানদেরও আমন্ত্রণ জানানো হতে পারে।

আজ শনিবার বিএনপি শীর্ষ এক নেতা বিবিসি বাংলাকে জানান, শপথ অনুষ্ঠান আয়োজন করবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। তবে অতিথি তালিকা চূড়ান্ত হয়নি। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মূল আমন্ত্রিত অতিথিদের তালিকায় থাকবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।

উল্লেখ্য, বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বিএনপির জয় নিশ্চিত হওয়ার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ১২ ফেব্রুয়ারি তারেক রহমানকে টেলিফোনে অভিনন্দন জানান। মোদি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, “তারেক রহমানের সঙ্গে কথা বলে আমি আনন্দিত। আমি তাকে বাংলাদেশের নির্বাচনে অসাধারণ জয়ের জন্য অভিনন্দন জানিয়েছি।”

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফও একই দিনে সামাজিক যোগাযোগমাধ্যমে শপথ অনুষ্ঠানে অভিনন্দন জানিয়ে বলেন, “আমি আমাদের ঐতিহাসিক, ভ্রাতৃত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও শক্তিশালী করতে এবং দক্ষিণ এশিয়া ও তার বাইরে শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নের লক্ষ্য এগিয়ে নিতে নতুন বাংলাদেশের নেতৃত্বের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য উন্মুখ।”

সূত্র: বিবিসি বাংলা, ইন্ডিয়া টুডে।


আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!