জাতীয়

ফেনীর তিন আসনে ২০ প্রার্থী জামানত হারাচ্ছেন

আপডেট: ফেব ১৪, ২০২৬ : ০১:৪২ পিএম
ফেনীর তিন আসনে ২০ প্রার্থী জামানত হারাচ্ছেন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী জেলার তিনটি সংসদীয় আসনে বিজয়ী ও নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছাড়া অপর ২০ জন প্রার্থী তাদের জামানত হারাবেন। জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় এই তথ্য নিশ্চিত করেছে।

ফেনী-১ আসনে ধানের শীষ প্রতীকে বিজয়ী হয়েছেন মুন্সি রফিকুল আলম মজনু, ১ লাখ ১৯ হাজার ৯০৪ ভোট পেয়ে। নিকটতম প্রতিদ্বন্দ্বী এডভোকেট এসএম কামাল উদ্দিন পেয়েছেন ৮৫ হাজার ৭১৫ ভোট। জামানত হারানো প্রার্থীর মধ্যে রয়েছেন জাতীয় পার্টির মোতাহের হোসেন চৌধুরী (৯৪০ ভোট), ইসলামী আন্দোলনের কাজী গোলাম কিবরিয়া (৫৩২৩ ভোট), বাংলাদেশ কংগ্রেসের মো. ফিরোজ উদ্দিন চৌধুরী (২১৫ ভোট) সহ পাঁচ জন।

ফেনী-২ আসনে ধানের শীষ প্রতীকে জয়ী হয়েছেন অধ্যাপক জয়নাল আবেদিন, ১ লাখ ৩১ হাজার ২১০ ভোট পেয়ে। নিকটতম প্রতিদ্বন্দ্বী এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ৮০ হাজার ৫৮ ভোট পেয়ে। জামানত হারানো প্রার্থীদের মধ্যে আছেন ইসলামী আন্দোলনের মাওলানা একরামুল হক ভূঁঞা (৬৮৪৯ ভোট), গণঅধিকার পরিষদের তারিকুল ইসলাম ভূঁঞা (৪০৯ ভোট) ও অন্যান্যরা।

ফেনী-৩ আসনে ধানের শীষ প্রতীকে জয়ী হয়েছেন আব্দুল আউয়াল মিন্টু, ১ লাখ ৫৭ হাজার ৪২৫ ভোট পেয়ে। নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী ডা. মোহাম্মদ ফখরুদ্দিন মানিক ১ লাখ ৮ হাজার ১৬০ ভোট পেয়েছেন। এই আসনের জামানত হারানো প্রার্থীদের মধ্যে আছেন জাতীয় পার্টির আবু সুফিয়ান (১৪২৭ ভোট), ইসলামী আন্দোলনের সাইফ উদ্দিন (৬৭০১ ভোট) সহ আরও কয়েকজন।

জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় জানিয়েছে, আগামী দুই-এক দিনের মধ্যে জামানত বাতিল হওয়া প্রার্থীদের কাগজপত্র চূড়ান্ত করে তাদের অবহিত করা হবে।


আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!