ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর চেয়ারম্যান তারেক রহমান–কে অভিনন্দন জানিয়েছেন বিমসটেকের মহাসচিব ইন্দ্র মণি পাণ্ডে।
শনিবার এক অভিনন্দনবার্তায় তিনি তারেক রহমানকে শুভেচ্ছা জানান। Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Cooperation (বিমসটেক)-এর মহাসচিব তাঁর বার্তায় বলেন, বাংলাদেশের জনগণের আস্থার প্রতিফলন এই নির্বাচনী ফলাফল। তিনি বিএনপির বিজয়ে তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা করেন এবং আঞ্চলিক সহযোগিতা জোরদারে একসঙ্গে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।
নির্বাচন কমিশন ঘোষিত ফল অনুযায়ী, ২৯৭টি আসনের মধ্যে বিএনপি এককভাবে ২০৯টিতে জয়লাভ করেছে। স্থগিত থাকা দুটি আসনেও দলটির প্রার্থীরা এগিয়ে আছেন বলে জানা গেছে। বিএনপির শরিকেরা পেয়েছে তিনটি আসন।
অন্যদিকে, বাংলাদেশ জামায়াতে ইসলামী ৬৮টি আসনে জয় পেয়েছে। দলটির নেতৃত্বাধীন ১১–দলীয় জোটের অন্যান্য শরিকেরা পেয়েছে ৯টি আসন।
নির্বাচনের ফলাফলকে কেন্দ্র করে বিভিন্ন দেশ ও আঞ্চলিক সংস্থার পক্ষ থেকে শুভেচ্ছা বার্তা আসছে বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!