ফাইনান্সিয়াল ক্ষতি ও পারিবারিক জরুরি কারণে নীরবে দেশ ছাড়লেন অন্তর্বর্তী সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। দায়িত্বের আনুষ্ঠানিক সমাপ্তির পর পরিবারের প্রয়োজন মেটাতে তিনি বিদেশে গেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হলে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে তিনি জানান, ফেব্রুয়ারি ৮, ৯ ও ১০ তারিখে আনুষ্ঠানিকভাবে আইসিটি, পিটিডি ও বিটিআরসি থেকে বিদায় নিয়েছেন। ১০ ফেব্রুয়ারি অফিসিয়ালি শেষ কর্মদিবস ছিল এবং সেদিন সহকর্মীদের সঙ্গে ফেয়ারওয়েল ডিনারে অংশগ্রহণ করেছেন।
ফয়েজ তৈয়্যব বলেন, “দেশের জন্য কাজ করতে এসে ফাইনান্সিয়ালি অনেক লোকসান হয়েছে। সেভিংস যা ছিল সব শেষ হয়েছে। ছেলের স্কুলে প্যারেন্টস মিটিং এবং স্ত্রীর মেডিকেল ইমার্জেন্সি থাকায় পরিবারের কাছে যাচ্ছি। দীর্ঘ সময় সন্তান ও পরিবারকে সময় দিতে পারিনি, এখন দিতে হবে।”
তিনি দায়িত্ব পালনকালে নতুন ব্যবস্থাপনা, প্রযুক্তি ও স্বচ্ছতা আনার জন্য পরিশ্রম করেছেন এবং কোনো ধরনের দুর্নীতির সঙ্গে জড়িত না থাকারও আশ্বাস দিয়েছেন। মোবাইল ব্যবসায়ী ও টেলিকম সংশ্লিষ্ট কিছু গোষ্ঠী তার বিরুদ্ধে কুৎসা রটিয়েছে বলেও অভিযোগ করেছেন।
গতকাল (১৪ ফেব্রুয়ারি) সকাল ১০:১০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি দুবাই হয়ে জার্মানি যান।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!