জাতীয়

প্রধান উপদেষ্টার শুভেচ্ছা বার্তা তিন দলের নেতার কাছে পৌঁছেছে

আপডেট: ফেব ১৫, ২০২৬ : ০৫:৫১ এএম
প্রধান উপদেষ্টার শুভেচ্ছা বার্তা তিন দলের নেতার কাছে পৌঁছেছে

শনিবার (১৪ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার পক্ষ থেকে বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপির প্রধানদের কাছে শুভেচ্ছা বার্তা পৌঁছে দেওয়া হয়েছে।

প্রধান উপদেষ্টার একান্ত সচিব সজীব এম খায়রুল ইসলাম তিন দলের নেতাদের হাতে বার্তাটি সরবরাহ করেছেন। প্রেস উইং জানায়, বার্তাটি বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এবং জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম এর কাছে পৌঁছেছে।

শুভেচ্ছা বার্তায় উল্লেখ করা হয়েছে যে, প্রধান উপদেষ্টা তিন দলের প্রতি শুভেচ্ছা ও সৌজন্য প্রকাশ করেছেন।


আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!