জাতীয়

মন্ত্রিপরিষদ সচিবের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল, কারণ জানালেন প্রেস সচিব

আপডেট: ফেব ১৫, ২০২৬ : ০৫:৫৪ এএম
মন্ত্রিপরিষদ সচিবের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল, কারণ জানালেন প্রেস সচিব

মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ সরকার বাতিল করেছে।  শনিবার (১৪ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তার অবশিষ্ট মেয়াদ বাতিলের প্রজ্ঞাপন জারি করা হয়।

এরপর গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে নানা আলোচনা-সমালোচনা শুরু হলে আজ রোববার (১৫ ফেব্রুয়ারি) প্রেস সচিব নিজের ফেসবুক পেজে বিষয়টি খোলাসা করেন।

প্রেস সচিব জানান, “মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ ব্যক্তিগত কারণে নির্বাচনের কিছুদিন আগে প্রধান উপদেষ্টার কাছে দায়িত্ব থেকে অব্যাহতির আবেদন করেন। তবে নির্বাচন সন্নিকটে শৃঙ্খলা ও কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখার জন্য প্রধান উপদেষ্টার অনুরোধে তিনি নির্বাচনকাল পর্যন্ত দায়িত্ব পালন করেছেন।”

সংশ্লিষ্ট সবাইকে অহেতুক অনুমানভিত্তিক তথ্য প্রচার থেকে বিরত থাকার অনুরোধও জানিয়েছেন প্রেস সচিব।

এদিকে মন্ত্রিপরিষদ সচিবের (চুক্তিভিত্তিক) দায়িত্ব এখন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব (চুক্তিভিত্তিক) এম সিরাজ উদ্দিন মিয়া পালন করবেন, যাকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!