এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)কে শুভেচ্ছা জানিয়েছেন ইতালি।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বার্তায় জানিয়েছে, বাংলাদেশে ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। বার্তায় বলা হয়, নির্বাচনে বিজয়ের জন্য বিএনপি-কে আন্তরিক শুভেচ্ছা।
ইতালি আরও আহ্বান জানিয়েছে, দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে আরও শক্তিশালী করতে এবং দেশের উন্নয়ন ও স্থিতিশীলতার জন্য সব রাজনৈতিক পক্ষকে একসঙ্গে কাজ করার প্রয়োজন। এছাড়া ইতালি সরকার বাংলাদেশের সঙ্গে ফলপ্রসূ সংলাপ এবং দ্বিপাক্ষিক সহযোগিতামূলক সম্পর্ক আরও সুদৃঢ় করার সম্ভাবনা নিয়ে আশাবাদী।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!