জাতীয়

নতুন মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি

আপডেট: ফেব ১৬, ২০২৬ : ০৭:০০ এএম
নতুন মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি

নতুন মন্ত্রিপরিষদ সচিব (চুক্তিভিত্তিক) হিসেবে নিয়োগ পেয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব (চুক্তিভিত্তিক) ড. নাসিমুল গনি। আজ সোমবার (১৬ ফেব্রুয়ারি) এ–সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ড. নাসিমুল গনিকে চুক্তিভিত্তিকভাবে মন্ত্রিপরিষদ সচিব পদে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি এতদিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়–এর সিনিয়র সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

এর আগে গত ১৪ ফেব্রুয়ারি চুক্তিভিত্তিক মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ–এর চুক্তি বাতিল করা হয়। ওই শূন্য পদে অন্তর্বর্তী সময়ে প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া–কে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছিল।

সবশেষ প্রজ্ঞাপনের মাধ্যমে ড. নাসিমুল গনি আনুষ্ঠানিকভাবে মন্ত্রিপরিষদ সচিবের দায়িত্বে নিয়োজিত হলেন।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, প্রজ্ঞাপনে উল্লেখিত শর্ত অনুযায়ী তিনি দায়িত্ব গ্রহণ করবেন।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!