আসন্ন পবিত্র রমজানে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছুটি নিয়ে এখনো কিছুটা ধোঁয়াশা রয়েছে। হাইকোর্ট মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখার নির্দেশনা দিলেও প্রাথমিক বিদ্যালয়ের বিষয়ে কোনো নির্দেশনা দেয়নি।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, তারা একটি বাৎসরিক ছুটির তালিকা প্রণয়ন করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে পাঠিয়েছে। এতে রমজান, ঈদুল ফিতরসহ বিভিন্ন ছুটি মিলিয়ে ৮ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত মোট ১৯ দিন সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ রাখার কথা রয়েছে। তবে এই তালিকা এখনও ওয়েবসাইটে প্রকাশিত হয়নি।
উপ-পরিচালক জয়নাল আবদীন জানান, হাইকোর্টের আদেশে প্রাথমিক বিদ্যালয় বন্ধের বিষয়ে কিছু বলা হয়নি। “যতদূর জেনেছি, মাধ্যমিক ও নিম্ন-মাধ্যমিক বিদ্যালয় ১৮ ফেব্রুয়ারি থেকে বন্ধ থাকবে। প্রাথমিকের বিষয় আমরা জানিনি। তাই ৮ থেকে ২৬ মার্চ পর্যন্ত ছুটি ধার্য করা হয়েছে। এটি পরিবর্তন হবে কি না, সে সিদ্ধান্ত নেবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।”
সংশ্লিষ্ট কর্মকর্তা আরও জানান, এই ছুটির মধ্যে শুক্র ও শনিবারও অন্তর্ভুক্ত রয়েছে। এর বাইরে প্রাথমিক বিদ্যালয় বন্ধের বিষয়ে অধিদপ্তরের কাছে কোনো তথ্য নেই।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!