অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আজ সোমবার তেজগাঁওস্থ প্রধান উপদেষ্টা কার্যালয়ে সেনাবাহিনীর প্রধান ওয়াকর-উজ-জামান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং এটি ‘বিদায়ি সাক্ষাৎ’ হিসেবে বর্ণনা করেছে।
প্রেস উইং জানিয়েছে, সাক্ষাতে পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করা হয় এবং দায়িত্বকালীন বিভিন্ন বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা হয়। প্রধান উপদেষ্টা ড. ইউনূস বিশেষভাবে জাতীয় সংসদ নির্বাচনের সময় সেনাবাহিনীর সহযোগিতার জন্য সেনাপ্রধানকে আন্তরিক ধন্যবাদ জানান ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!