জাতীয়

শপথ অনুষ্ঠানে থাকছেন দেশি-বিদেশি ১২শ অতিথি

আপডেট: ফেব ১৬, ২০২৬ : ০৭:২৮ এএম
শপথ অনুষ্ঠানে থাকছেন দেশি-বিদেশি ১২শ অতিথি

ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচিত সদস্য, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান-কে প্রধানমন্ত্রী হিসেবে এবং মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠানে দেশি-বিদেশি প্রায় ১২শ অতিথি অংশ নেবেন। সোমবার বিএনপির এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আমন্ত্রিত বিদেশি অতিথিদের মধ্যে রয়েছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে, ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা, পাকিস্তানের পরিকল্পনামন্ত্রী আহসান ইকবাল এবং মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু। এছাড়া নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দ শর্মা ও শ্রীলঙ্কার স্বাস্থ্যমন্ত্রী নলিন্দা জয়তিসার-এর উপস্থিতি নিশ্চিত।

যুক্তরাজ্যের ভারত–প্রশান্ত মহাসাগরবিষয়ক আন্ডার সেক্রেটারি সীমা মালহোত্রারও অনুষ্ঠানে যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে।

শপথ অনুষ্ঠান আগামীকাল মঙ্গলবার বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। নির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেবেন এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও পৃথক শপথ গ্রহণ করবেন। রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন শপথবাক্য পাঠ করাবেন এবং অনুষ্ঠান পরিচালনা করবেন নতুন মন্ত্রিপরিষদ সচিব এম সিরাজ মিয়া।

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল জানান, সার্কভুক্ত দেশের পররাষ্ট্রমন্ত্রীদেরও আমন্ত্রণ জানানো হয়েছে। নতুন সরকারের এই শপথ অনুষ্ঠানকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!