ত্রয়োদশ জাতীয় সংসদের নতুন মন্ত্রিসভার শপথ উপলক্ষে ফোন পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান। মন্ত্রী হিসেবে শপথ নিতে প্রস্তুত থাকতে তাকে জানানো হয়েছে।
আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে তাকে ফোন করা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। পরে সংসদ সচিবালয় থেকেও শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকার বিষয়ে যোগাযোগ করা হয়েছে।
তবে তিনি কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
আব্দুল মঈন খান এর আগে ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপি নেতৃত্বাধীন সরকারের তথ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। দীর্ঘদিন ধরেই তিনি দলটির নীতিনির্ধারণী পর্যায়ে সক্রিয় রয়েছেন।
নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান মঙ্গলবারই অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!