ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষে নতুন মন্ত্রিসভায় যোগ দেওয়ার ডাক পেয়েছেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও চাঁদপুর–১ আসনের সংসদ সদস্য আ ন ম এহসানুল হক মিলন।
আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে তাকে মন্ত্রিপরিষদের সদস্য হিসেবে শপথ নিতে প্রস্তুত থাকার জন্য ফোন করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর একান্ত সচিব এম এ ফয়েজ।
তিনি জানান, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি ফোন করেছিলেন। শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকায় আ ন ম এহসানুল হক মিলনের পক্ষ থেকে তিনি কলটি গ্রহণ করেন। ফোনে জানানো হয়, তাকে মন্ত্রিপরিষদের সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে।
তবে তিনি কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!