নবগঠিত মন্ত্রিসভার সদস্যদের বহনের জন্য সচিবালয় থেকে ৪৯টি গাড়ি জাতীয় সংসদে পাঠানো হচ্ছে। আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে গাড়িগুলো সংসদের উদ্দেশে রওনা দেবে বলে মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে।
সূত্রগুলো জানায়, শপথ শেষে গঠিত হতে যাওয়া মন্ত্রিসভার সদস্যরা এসব গাড়িতে করে নিজ নিজ বাসভবনে যাবেন। সেই প্রস্তুতি হিসেবেই আগেভাগে গাড়িগুলো সংসদ প্রাঙ্গণে নেওয়া হচ্ছে।
এর আগে সকাল ১০টায় জাতীয় সংসদে নবনির্বাচিত সদস্যদের শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিকেলে নতুন মন্ত্রিসভার শপথের কথা রয়েছে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!