জাতীয়

সংসদ এলাকায় নিরাপত্তা জোরদার, ১২ প্লাটুন বিজিবি মোতায়েন

আপডেট: ফেব ১৭, ২০২৬ : ০৭:১৫ এএম
সংসদ এলাকায় নিরাপত্তা জোরদার, ১২ প্লাটুন বিজিবি মোতায়েন

নবনির্বাচিত সংসদ সদস্য ও মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠানের প্রস্তুতি হিসেবে জাতীয় সংসদ ভবন এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সেখানে ১২ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিজিবির পক্ষ থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়। সংস্থাটি জানিয়েছে, শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং উপস্থিত সকল স্থানে বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করবেন।

নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠানের পাশাপাশি নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণের সময়ও জাতীয় সংসদ এলাকায় উচ্চ পর্যায়ের নিরাপত্তা ব্যবস্থা বজায় থাকবে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!