জাতীয়

তারেক রহমানের মন্ত্রিসভায় ডাক পেয়েছেন ববি হাজ্জাজ

আপডেট: ফেব ১৭, ২০২৬ : ০৭:১৭ এএম
তারেক রহমানের মন্ত্রিসভায় ডাক পেয়েছেন ববি হাজ্জাজ

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান–এর মন্ত্রিসভায় ডাক পেয়েছেন জাতীয় গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) এর চেয়ারম্যান এবং ঢাকা–১৩ আসনের সংসদ সদস্য ববি হাজ্জাজ।

আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা পোস্টকে নিজেই এ তথ্য নিশ্চিত করেন ববি হাজ্জাজ। তিনি বলেন, “আমি মন্ত্রিসভার কল পেয়েছি। দোয়ায় রাখবেন।”

উল্লেখ্য, ববি হাজ্জাজ দেশের শীর্ষ ধনী মূসা বিন শমসের–এর ছেলে। তিনি লেখক, শিক্ষক ও রাজনীতিবিদ হিসেবে পরিচিত। ধৈর্য, সহিষ্ণুতা ও অহিংস রাজনীতি চর্চার কারণে তিনি বরাবর জনপ্রিয়। অক্সফোর্ড ইউনিভার্সিটির সাবেক শিক্ষার্থী হিসেবে তিনি দেশের শীর্ষ একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার পাশাপাশি ‘জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম)’–এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!