ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান শেষ হয়েছে। শুরুতে সংসদ সদস্য হিসেবে শপথ নেন বিএনপি থেকে নির্বাচিত প্রার্থীরা; এরপর বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় ঐক্য জোটের বিজয়ীরা শপথ গ্রহণ করেন। শপথ গ্রহণের পর এখন সবার নজর নতুন সরকারের মন্ত্রিসভা গঠনের দিকে রয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ইতোমধ্যে মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ নিতে অনেকেই টেলিফোন কল পেয়েছেন। আজ বিকেল ৪টায় নতুন মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠিত হবে।
নেত্রকোনা-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত বিএনপি-এর আইন বিষয়ক সম্পাদক কায়সার কামাল মন্ত্রিসভার শপথে অংশ নিতে ফোন পেয়েছেন। তিনি নিজেই ফোন পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে, নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য এবং সুপ্রিম কোর্টের আইনজীবী ফারজানা শারমিন পুতুল প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার জন্য ফোন পেয়েছেন। তিনি সাংবাদিকদের জানান, “প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার জন্য আমাকে ফোন করা হয়েছে।”
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!