জাতীয়

এহসানুল হক মিলন শিক্ষামন্ত্রী হওয়ার ফোন পেয়েছেন, বললেন ‘দোয়া চাই’

আপডেট: ফেব ১৭, ২০২৬ : ০৯:২৬ এএম
এহসানুল হক মিলন শিক্ষামন্ত্রী হওয়ার ফোন পেয়েছেন, বললেন ‘দোয়া চাই’

সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও চাঁদপুর-১ (কচুয়া) আসনের সংসদ সদস্য আ ন ম এহসানুল হক মিলন নতুন শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ার পর সবার দোয়া কামনা করেছেন।

আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদে শপথ নেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “দোয়া করবেন, যেন দায়িত্ব সুচারুভাবে পালন করতে পারি।”

মিলন আরও বলেন, “এই মুহূর্তে আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কথা স্মরণ করছি। আজ যদি তিনি বেঁচে থাকতেন, আমাদের সবার আরও ভালো লাগত। আজ ভেতরে শপথ নিয়েছি। প্রথম দিনই আমাদের বলা হয়েছে, দায়িত্ব সুচারুভাবে পালন করতে হবে।”

উল্লেখ্য, সম্প্রতি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-১ (কচুয়া) আসনে ধানের শীষ প্রতীক নিয়ে আ ন ম এহসানুল হক মিলন জয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ১ লাখ ৩৩ হাজার ১৬২ ভোট।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!