জাতীয়

শপথের পর বাবা–মায়ের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর

আপডেট: ফেব ১৮, ২০২৬ : ০৮:৪৮ এএম
শপথের পর বাবা–মায়ের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া–র কবর জিয়ারত করেছেন তারেক রহমান। মঙ্গলবার রাতে রাজধানীর শেরেবাংলা নগরে তাঁদের সমাধিতে গিয়ে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন তিনি।

পরিবারের সদস্যদের নিয়ে কবর জিয়ারত করেন প্রধানমন্ত্রী। এ সময় উপস্থিত ছিলেন তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, কন্যা ব্যারিস্টার জাইমা রহমান এবং প্রয়াত আরাফাত রহমান কোকো–র স্ত্রী শর্মিলা রহমান।

দলীয় সূত্র জানায়, জিয়ারত শেষে পরিবারের সদস্য ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে মোনাজাতে অংশ নেন তারেক রহমান। এর আগে বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। একই অনুষ্ঠানে মন্ত্রিসভার ৪৯ সদস্য শপথ নেন। রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন তাঁদের শপথবাক্য পাঠ করান।

শপথের দিন রাতেই বাবা–মায়ের কবর জিয়ারতের ঘটনাকে রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিএনপির নেতারা।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!