জাতীয়

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে অভিনন্দন জানাল ভারত ও চীন

আপডেট: ফেব ১৮, ২০২৬ : ০৮:৫৫ এএম
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে অভিনন্দন জানাল ভারত ও চীন

বাংলাদেশের নবনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান–কে অভিনন্দন জানিয়েছে ভারত ও চীন। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই নিজেদের বক্তব্যে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন।

আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেন, বাংলাদেশ-ভারত সহযোগিতাকে আরও এগিয়ে নেওয়ার লক্ষ্যে তারা একসঙ্গে কাজ করবেন এবং পারস্পরিক অগ্রগতি ও সমৃদ্ধি নিশ্চিত করবেন।

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই জানিয়েছেন, দুই দেশের নেতাদের মধ্যে অর্জিত গুরুত্বপূর্ণ সমঝোতাগুলো বাস্তবায়ন এবং চীন-বাংলাদেশ সমন্বিত কৌশলগত অংশীদারিত্বকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য তিনি খলিলুর রহমানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী।

উল্লেখ্য, মঙ্গলবার সকালে অন্তর্বর্তী সরকারের নিরাপত্তা উপদেষ্টা হিসেবে পদত্যাগ করা খলিলুর রহমান বিকেলে বিএনপি সরকারের মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ নেন। তাকে টেকনোক্র্যাট কোটায় পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!