নবনিযুক্ত কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্য প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু জানিয়েছেন, সরকারের প্রথম কার্যদিবসেই কৃষক কার্ড বণ্টন সংক্রান্ত কাজ শুরু করবেন। কৃষক কার্ডের মাধ্যমে কৃষকদের সার, বীজ, কীটনাশকসহ কৃষি প্রণোদনা প্রদানের উদ্যোগ নেওয়া হবে।
আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “আজকে প্রথম অফিস শুরু করতে যাচ্ছি। যে সব মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছি, তাদের কর্মকর্তাদের সঙ্গে আলাপ করে কৃষক কার্ড বণ্টন কার্যক্রম শুরু করব। কীভাবে বণ্টন কার্যকর করা যায়, সেই বিষয়ে পরিকল্পনা করবো।”
কৃষক কার্ডের মাধ্যমে কৃষকরা কৃষিবিমা এবং কৃষিঋণ সুবিধা গ্রহণ করতে পারবেন। এটি বিএনপি সরকারের প্রতিশ্রুতির অংশ হিসেবে কৃষি খাতকে আরও সমৃদ্ধ ও সুরক্ষিত করার একটি পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!