প্রধানমন্ত্রী তারেক রহমান–এর অতিরিক্ত প্রেস সচিব, একান্ত সচিব (পিএস)–২ ও সহকারী একান্ত সচিব (এপিএস)–২ পদে তিনজনকে নিয়োগ দেওয়া হয়েছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পৃথক তিনটি প্রজ্ঞাপন জারি করে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, সাংবাদিক আতিকুর রহমান রুমনকে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব নিয়োগ দেওয়া হয়েছে। তিনি গ্রেড–২ বেতন স্কেলের সর্বশেষ ধাপে বেতন পাবেন।
প্রধানমন্ত্রীর একান্ত সচিব (পিএস)–২ হিসেবে নিয়োগ পেয়েছেন মো. মেহেদুল ইসলাম। তিনি গ্রেড–৪ বেতন স্কেলের সর্বশেষ ধাপে বেতনভুক্ত হবেন।
এ ছাড়া সহকারী একান্ত সচিব (এপিএস)–২ পদে নিয়োগ পেয়েছেন আব্দুর রহমান সানি। তিনি গ্রেড–৬ বেতন স্কেলের সর্বশেষ ধাপে বেতন পাবেন।
প্রজ্ঞাপনে বলা হয়, অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে তাঁদের এ নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা তাঁর সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) চুক্তিভিত্তিকভাবে এই নিয়োগ কার্যকর থাকবে।
নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!