আজ সকালে প্রধানমন্ত্রী তারেক রহমান সচিবালয়ে তার দপ্তরে দ্বিতীয় দিনের মতো দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করেন। এ সময় তিনি সৌজন্য সাক্ষাৎ করেন দেশের তিন বাহিনী প্রধানদের সঙ্গে।
সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন প্রধানমন্ত্রীকে সাক্ষাৎ করেন।
সাক্ষাতকালে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামছুল ইসলাম। এর আগে মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার প্রধানমন্ত্রীকে সচিবালয়ে স্বাগত জানান।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!