জাতীয়

ফ্যামিলি কার্ড নিয়ে প্রধানমন্ত্রীর আন্তঃমন্ত্রণালয় সভা আজ

আপডেট: ফেব ১৯, ২০২৬ : ০৬:৫৪ এএম
ফ্যামিলি কার্ড নিয়ে প্রধানমন্ত্রীর আন্তঃমন্ত্রণালয় সভা আজ

প্রধানমন্ত্রী তারেক রহমান আজ দ্বিতীয় দিনের মতো সচিবালয়ে উপস্থিত হয়েছেন। আজ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ৯টা ১০ মিনিটে সচিবালয়ে প্রবেশ করেন তিনি।

আজ প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ড সম্পর্কিত আন্তঃমন্ত্রণালয় সভা-তে যোগ দেবেন। এছাড়া দুপুর ২টায় ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ এবং জাতীয় পর্যায়ে ‘নদী-খাল-জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচি’ বিষয়ক আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হবে।

এর আগে সকালে প্রধানমন্ত্রী এনএসআই মহাপরিচালক এবং পরে ডিজিএফআই মহাপরিচালকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাড়ে ১০টায় তিনি দেশের তিন বাহিনী প্রধানদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎও করেন।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!