ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সাজ্জাদুর রহমানকে আইনমন্ত্রীর একান্ত সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, আইনমন্ত্রীর অভিপ্রায় অনুযায়ী এবং সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করে জুডিশিয়াল সার্ভিসের এই কর্মকর্তাকে বর্তমান কর্মস্থল থেকে বদলি করে নতুন দায়িত্বে নিয়োগ দেওয়া হয়েছে।
আদেশে আরও নির্দেশ দেওয়া হয়েছে, সাজ্জাদুর রহমানকে ১৯ ফেব্রুয়ারি সকালের মধ্যে বর্তমান পদের দায়িত্বভার অর্পণ করে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!