সরকারের পরিকল্পিত ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি বাস্তবায়নে অর্থমন্ত্রীর নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন, কমিটি তিন দিনের মধ্যে প্রতিবেদন জমা দেবে।
আজ বৃহস্পতিবার সচিবালয়ে এ-সংক্রান্ত বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, “দেশে বর্তমানে চালু থাকা বিভিন্ন কার্ড ও ভাতা কর্মসূচির তুলনায় ফ্যামিলি কার্ডের আর্থিক সহায়তা দ্বিগুণেরও বেশি হবে। বিদ্যমান কার্ড ও ভাতা কার্যক্রম চলমান থাকবে, এবং নতুন ফ্যামিলি কার্ড সার্বজনীনভাবে বিতরণ করা হবে।”
মন্ত্রী আরও জানান, তথ্যপ্রযুক্তির মাধ্যমে সুবিধাভোগীদের কাছে সহায়তা পৌঁছে দেয়া হবে। তিনি বলেন, “ফ্যামিলি কার্ড বিএনপির নতুন উদ্ভাবন, যা সামাজিক সুরক্ষা কর্মসূচিকে আরও বিস্তৃত ও কার্যকর করবে।”
এদিকে, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু জানান, আগামী ঈদুল ফিতরের আগে পরীক্ষামূলকভাবে ফ্যামিলি কার্ড চালু করা হবে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!