জাতীয়

ভাষা শহীদদের প্রতি প্রধান বিচারপতির শ্রদ্ধা

আপডেট: ফেব ২১, ২০২৬ : ০৫:৪৯ এএম
ভাষা শহীদদের প্রতি প্রধান বিচারপতির শ্রদ্ধা

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।

আজ শনিবার (২১ ফেব্রুয়ারি) ভোর ছয়টার দিকে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তিনি এ শ্রদ্ধা জানান। এ সময় বাংলাদেশ সুপ্রিম কোর্ট–এর আপিল বিভাগের বিচারপতি এস এম এমদাদুল হক, বিচারপতি ফারাহ মাহবুবসহ আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা উপস্থিত ছিলেন।

পুষ্পস্তবক অর্পণের পর প্রধান বিচারপতি ও অন্যান্য বিচারপতিরা ভাষা শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় ভাষা আন্দোলনে শহীদদের অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!