জাতীয়

ইতিহাসে প্রথমবার শহীদ মিনারে ভাষা শহীদদের জন্য বিশেষ দোয়া: প্রধানমন্ত্রী

আপডেট: ফেব ২১, ২০২৬ : ০৫:৫৯ এএম
ইতিহাসে প্রথমবার শহীদ মিনারে ভাষা শহীদদের জন্য বিশেষ দোয়া: প্রধানমন্ত্রী

মহান শহীদ দিবসের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ব্যতিক্রমী উদ্যোগ নেন প্রধানমন্ত্রী ও তারেক রহমান।

ইতিহাসে প্রথমবারের মতো তিনি কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের পর সরাসরি শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন। পূর্বের প্রথা অনুযায়ী রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী সাধারণত পুষ্পস্তবক অর্পণের পর শহীদ মিনার ত্যাগ করতেন।

দোয়া মাহফিল পরিচালনা করেন হাফেজ মাওলানা নাজির মাহমুদ, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের জ্যেষ্ঠ ইমাম ও খতিব। বিশেষ মোনাজাতে ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ, ১৯৯০ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলন এবং ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের জন্য দোয়া করা হয়।

এ সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া–এর জন্যও বিশেষ দোয়া করা হয়। পাশাপাশি দেশের কল্যাণ এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের সফলতা কামনা করা হয়।

এর আগে রাত ১২টা ৮ মিনিটে প্রধানমন্ত্রী কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। দোয়া শেষে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তাঁর মন্ত্রিসভা, দল এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকেও পৃথক পুষ্পস্তবক অর্পণ করেন।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!