ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, দুর্নীতি এবং ধর্মান্ধতা একুশের চেতনার পরিপন্থী।
আজ শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ মন্তব্য করেন। ড. ইফতেখারুজ্জামান বলেন, "বাংলাদেশের সকল নাগরিকের সমান অধিকার নিশ্চিত করা একুশের চেতনার মূল অংশ। ধর্ম বা জাতিগত বৈষম্য কোনো অবস্থায় গ্রহণযোগ্য নয়। যারা নারীর, ধর্মীয় বা জাতিগত সংখ্যালঘু, আদিবাসী, প্রতিবন্ধীসহ সকল প্রান্তিক জনগণের অধিকার হরণ করে, তারা একুশের চেতনার পরিপন্থী আচরণ করছেন এবং আমরা সেটি প্রত্যাখ্যান করি।"
তিনি আরও বলেন, "আমরা এমন একটি বাংলাদেশ চাই যেখানে একুশের চেতনা অনুযায়ী সকল মানুষের সমান অধিকার, সহাবস্থান, সাম্য, সামাজিক মর্যাদা এবং ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে। এটি হচ্ছে একুশের মূল চেতনা।"
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!