জাতীয়

মাতৃভাষা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী

আপডেট: ফেব ২১, ২০২৬ : ০৪:২৪ পিএম
মাতৃভাষা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার (২১ ফেব্রুয়ারি) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়–এ আয়োজিত সংক্ষিপ্ত অনুষ্ঠানে তিনি আনুষ্ঠানিকভাবে এ ডাকটিকিট অবমুক্ত করেন। দায়িত্ব গ্রহণের পর এ দিনই প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর কার্যালয়ে অফিস করেন তিনি।

এর আগে গত বুধবার ও বৃহস্পতিবার তিনি সচিবালয়ে দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করেন। এদিন কর্মদিবসের শুরুতে প্রধানমন্ত্রীর কার্যালয় প্রাঙ্গণে একটি স্বর্ণচাঁপা গাছের চারা রোপণ করেন প্রধানমন্ত্রী। সংশ্লিষ্ট কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!