জাতীয়

বাংলাদেশ-সৌদি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে নতুন উচ্চতায় উন্নীত হবে

আপডেট: ফেব ২২, ২০২৬ : ০৮:১৮ এএম
বাংলাদেশ-সৌদি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে নতুন উচ্চতায় উন্নীত হবে

প্রধানমন্ত্রী তারেক রহমান আশাবাদ ব্যক্ত করেছেন, যে বাংলাদেশ ও সৌদি আরব এর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে নতুন উচ্চতায় উন্নীত হবে।

আজ রোববার (২২ ফেব্রুয়ারি) বেলা ১১টায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে সৌদি রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়া প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে রাষ্ট্রদূত জানান, সৌদি সরকারের পক্ষ থেকে বাংলাদেশকে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।

এসময় প্রধানমন্ত্রীকে দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান রাষ্ট্রদূত। সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন ড. খলিলুর রহমান এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির।

প্রেস উইং থেকে জানানো হয়েছে, এই সাক্ষাৎকালে উভয় দেশের মধ্যকার কৌশলগত ও অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী করার বিষয়ে আলোচনা হয় এবং ভবিষ্যতে নতুন উচ্চতায় উন্নীত করার জন্য সহযোগিতার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!