বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল বৃহস্পতিবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম–এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সাক্ষাৎকালে দেশের ফুটবলের সার্বিক উন্নয়ন, তরুণ প্রজন্মকে খেলাধুলায় সম্পৃক্ত করা এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি জোরদারে ক্রীড়ার ভূমিকা নিয়ে আলোচনা হয়।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী খেলাধুলাকে জাতীয় ঐক্য গড়ে তোলার একটি কার্যকর মাধ্যম হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, ক্রীড়া শুধু বিনোদন নয়; এটি সম্ভাবনা ও বৈশ্বিক সম্প্রীতি বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
বৈঠকে উভয় পক্ষ ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতা বাড়ানো এবং সম্ভাবনাময় উদ্যোগ গ্রহণের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!