জাতীয়

বাংলাদেশ পুলিশে ১০ হাজার কনস্টেবল নিয়োগ, এসএসসি পাসেই আবেদনযোগ্য

আপডেট: ফেব ২৭, ২০২৬ : ০৫:২০ এএম
বাংলাদেশ পুলিশে ১০ হাজার কনস্টেবল নিয়োগ, এসএসসি পাসেই আবেদনযোগ্য

বাংলাদেশ পুলিশ ‘কনস্টেবল’ পদে ১০ হাজার নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এ নিয়োগে আবেদন করতে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হিসেবে এসএসসি বা সমমান পাশ থাকা প্রয়োজন। অনলাইনে আবেদন আগামী ৫ মার্চ থেকে শুরু হয়ে ৩১ মার্চ পর্যন্ত চলবে।

এ ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি শক্তিশালী করতে এবং পুলিশের সক্ষমতা বাড়াতে এই নিয়োগ জরুরি। তিনি বলেন, “অর্থ মন্ত্রণালয় থেকে ছাড়পত্র পাওয়া মাত্রই ১০ হাজার কনস্টেবল নিয়োগের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হবে।”

স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, কনস্টেবল ছাড়াও পুলিশ সার্জেন্ট পদে ১৮০টি শূন্যস্থান দ্রুত পূরণের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া সাব-ইন্সপেক্টর (এসআই) এবং সহকারী পুলিশ সুপার (এএসপি) নিয়োগের বিষয়েও প্রক্রিয়া চলমান রয়েছে।

আবেদনের যোগ্যতা:

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান পাশ, ন্যূনতম জিপিএ-২.৫০

বয়স: ১৮-২০ বছর

বৈবাহিক অবস্থা: অবিবাহিত

শারীরিক যোগ্যতা:

উচ্চতা: পুরুষ ৫ ফুট ৬ ইঞ্চি, মহিলা ৫ ফুট ৪ ইঞ্চি

ওজন: উচ্চতা ও বয়স অনুযায়ী

দৃষ্টিশক্তি: ৬/৬

মন্ত্রী জানিয়েছেন, স্থানীয় পর্যায়ে আইনশৃঙ্খলা কমিটি পুনর্গঠন ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও স্থানীয় প্রশাসনের মধ্যে সমন্বয় বাড়ানো হবে। এছাড়া ট্রাফিক পুলিশের সক্ষমতা বৃদ্ধি ও সড়ক দুর্ঘটনা কমাতে সরকার বিশেষ পরিকল্পনা গ্রহণ করেছে।

নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ ও যথাযথ পরীক্ষার মাধ্যমে সম্পন্ন হবে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!