সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ফ্যামিলি কার্ড সংক্রান্ত ফেক নিউজ দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে। এটি প্রতিরোধ ও কমানোর বিষয়ে কাজ করতে হবে।
গতকাল নবাবগঞ্জ উপজেলা পরিষদ সভাকক্ষে নবাবগঞ্জ, বিরামপুর, ঘোড়াঘাট ও হাকিমপুরের সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, “মানুষকে আশ্বস্ত করতে হবে। বিভ্রান্ত হতে দেওয়া যাবে না। কারণ এটি প্রধানমন্ত্রী তারেক রহমানের অগ্রাধিকার প্রকল্প।” তিনি আরও জানান, আগামী ১০ মার্চ প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ড উদ্বোধন করবেন। তা সঠিকভাবে কার্যকর করতে কর্মকর্তাদের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে। কোনো ধরনের দুর্নীতি যেন কোনো কর্মকর্তাকে স্পর্শ না করে, সেই বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান মন্ত্রী।
তিনি আশা প্রকাশ করেন, বর্তমান সরকার ও প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা কোনো দুর্নীতিতে লিপ্ত হবেন না।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!