জাতীয়

মধ্যরাত থেকে পদ্মা-মেঘনায় দুই মাস মাছ ধরা নিষিদ্ধ

আপডেট: ফেব ২৮, ২০২৬ : ০৫:৩০ এএম
মধ্যরাত থেকে পদ্মা-মেঘনায় দুই মাস মাছ ধরা নিষিদ্ধ

ইলিশের উৎপাদন বৃদ্ধি ও জাটকা সংরক্ষণের লক্ষ্যে আগামী মার্চ-এপ্রিল দুই মাস চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।

শুক্রবার রাত ১২টার পর থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। এই সময় মাছ আহরণ, ক্রয়-বিক্রয়, পরিবহন ও মজুদ সকল ধরনের কার্যক্রম কঠোরভাবে বন্ধ রাখতে হবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে প্রশাসন।

জেলা মৎস্য বিভাগ জানায়, জাটকা সংরক্ষণের জন্য জেলার মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে হাইমচর উপজেলার চরভৈরবী পর্যন্ত প্রায় ৭০ কিলোমিটার নদী এলাকা অভয়াশ্রম ঘোষণা করা হয়েছে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!