জাতীয়

প্রধানমন্ত্রী ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচি উদ্বোধন করবেন: ডা. জাহিদ হোসেন

আপডেট: ফেব ২৮, ২০২৬ : ০৬:২৯ এএম
প্রধানমন্ত্রী ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচি উদ্বোধন করবেন: ডা. জাহিদ হোসেন

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন। সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এ জে এম জাহিদ হোসেন আজ এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, সরকার পাইলট পর্বে এই কর্মসূচি চালু করতে যাচ্ছে। এর লক্ষ্য ধাপে ধাপে দুই কোটি পরিবারকে মাসিক নগদ সহায়তার আওতায় আনা।

ডা. জাহিদ হোসেন আরও জানান, “১০ মার্চ প্রধানমন্ত্রী চার মাসের পাইলট প্রকল্প উদ্বোধন করবেন ১৪টি উপজেলায়। সেখানে অন্তত পাঁচ সদস্যের পরিবারগুলো প্রতি মাসে ২,৫০০ টাকা সরাসরি মোবাইল ওয়ালেট বা ব্যাংক অ্যাকাউন্টে পাবেন।”

পাইলট প্রকল্প চলাকালে মোট ৬,৫০০ পরিবার এই সুবিধা পাবে, যা ধাপে ধাপে সারা দেশে সম্প্রসারিত হবে। তিনি বলেন, পুরো কর্মসূচি বাস্তবায়িত হলে মাসিক ব্যয় হবে প্রায় ৫ হাজার কোটি টাকা এবং বার্ষিক ব্যয় দাঁড়াবে প্রায় ৬০ হাজার কোটি টাকা।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!