বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ইন্টেরিয়র মিস্ত্রি সেলিম মন্ডল হত্যার মামলায় সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে শ্যোন অ্যারেস্ট দেখানো হয়েছে।
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানিয়েছেন, গত বৃহস্পতিবার বিকেলে আদালতের নির্দেশে এ শ্যোন অ্যারেস্ট দেখানো হয়। মামলার তদন্ত কর্মকর্তা সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক মাছুম বিল্লাহ আইভীর সম্পৃক্ততার অভিযোগ আদালতে প্রমাণপত্রসহ আবেদন করলে আদালত তা মঞ্জুর করেছেন।
মামলার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের ২০ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোড এলাকায় ডাচ-বাংলা ব্যাংক লিমিটেডের নিচতলায় অগ্নিসংযোগ ঘটে। ওই ঘটনায় ব্যাংকের ভেতরে ডেকোরেশনের কাজে নিয়োজিত সেলিম মন্ডলসহ তিনজন শ্রমিক অগ্নিদগ্ধ হয়ে মারা যান।
পুলিশ কর্মকর্তা জানান, বর্তমানে ডা. সেলিনা হায়াৎ আইভী কারাগারে রয়েছেন এবং আইনি প্রক্রিয়ার মাধ্যমে মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!