জাতীয়

মার্চেও অপরিবর্তিত থাকল জ্বালানি তেলের দাম

আপডেট: মার্চ ০১, ২০২৬ : ০৪:৪০ এএম
মার্চেও অপরিবর্তিত থাকল জ্বালানি তেলের দাম

মার্চ মাসের জন্য জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে। ফেব্রুয়ারির মতোই প্রতি লিটার ডিজেলের দাম ১০০ টাকা, অকটেন ১২০ টাকা, পেট্রোল ১১৬ টাকা এবং কেরোসিন ১১২ টাকা নির্ধারণ করা হয়েছে।

আজ রোববার (১ মার্চ) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ নির্দেশিকা (সংশোধিত) অনুযায়ী আন্তর্জাতিক বাজারদর ও প্রযোজ্য অন্যান্য উপাদান পর্যালোচনা করে মার্চ মাসের জন্য ভোক্তাপর্যায়ে এ দাম বহাল রাখা হয়েছে।

এর ফলে টানা আরেক মাস ডিজেল, অকটেন, পেট্রোল ও কেরোসিনের দামে কোনো পরিবর্তন থাকছে না। সংশ্লিষ্টরা বলছেন, আন্তর্জাতিক বাজারে মূল্য ওঠানামা বিবেচনায় নিয়ে প্রতি মাসে জ্বালানি তেলের দাম সমন্বয় করা হচ্ছে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!