স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন বলেছেন, রাজনীতি কোনো স্থির বিষয় নয়, এটি গতিশীল। তাই রাজনৈতিক দলগুলোকে জনগণের প্রত্যাশা, আকাঙ্ক্ষা ও সময়োপযোগী চাহিদা অনুযায়ী নির্বাচনী ইশতেহার পরিবর্তন করতে হবে।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানীর ধানমন্ডি আবাহনী ক্লাব মাঠে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর প্রথম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে স্বরাষ্ট্রমন্ত্রী এ মন্তব্য করেন। তিনি বলেন, শুধু নির্বাচনী ইশতেহারই নয়, রাজনৈতিক দলগুলোর লক্ষ্য, উদ্দেশ্য ও ঘোষণাপত্রও জনগণের প্রত্যাশা অনুযায়ী পরিবর্তনযোগ্য।
মন্ত্রী বলেন, তরুণদের রাজনীতিতে অংশগ্রহণ রাজনীতিকে গতিশীল করবে এবং দেশের উন্নয়নশীল চাহিদা পূরণে সহায়ক হবে। তিনি আশাবাদ ব্যক্ত করে জানান, নতুন রাজনৈতিক দল হিসেবে এনসিপি এই পথে ইতোমধ্যেই অনেক দূর এগিয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, নির্বাচনি সমঝোতার মাধ্যমে এনসিপি ছয়টি আসন অর্জন করেছে এবং ভবিষ্যতে রাষ্ট্রক্ষমতায় পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। রাজনীতির উত্থান-পতনকে যারা মেনে নেয়, তারা টিকে থাকে। জনগণের চাহিদা ও প্রত্যাশা ধারণ করে এমন রাজনীতি আগামী প্রজন্মের প্রত্যাশা পূরণ করবে।
তিনি সবাইকে জাতীয় স্বার্থে এক হওয়ার আহ্বান জানান এবং বলেন, জাতীয় সংসদে তর্ক-বিতর্ক হবে, কিন্তু আলাপ-আলোচনার মাধ্যমে দেশকে সমাধানের পথে এগিয়ে নেওয়া হবে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!