জাতীয়

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের প্রথম বৈঠক

আপডেট: মার্চ ০১, ২০২৬ : ০৬:৪৪ এএম
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের প্রথম বৈঠক

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ভারতীয় হাইকমিশনার শ্রী প্রণব কুমার ভার্মা-র সঙ্গে প্রথম আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত করেছেন। আজ রোববার (১ মার্চ) স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তরে অনুষ্ঠিত বৈঠকটি সকাল ১০টা ৫০ মিনিটে শুরু হয়ে বেলা ১১টা ৪৫ মিনিট পর্যন্ত চলে।

মন্ত্রণালয়ের দায়িত্বশীল সূত্র জানিয়েছে, বৈঠকটি মূলত সৌজন্য সাক্ষাৎ হলেও দুই দেশের সীমান্ত সমস্যা, ভারতীয় আইটি সিস্টেম, ভারতীয় দূতাবাসের নিরাপত্তা এবং বাংলাদেশকে ভিসা প্রদানের বিষয়সহ গুরুত্বপূর্ণ নিরাপত্তা ও পারস্পরিক স্বার্থ সংক্রান্ত বিষয় আলোচনা হয়েছে।

এটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পর সালাহউদ্দিন আহমদ-এর ভারতীয় হাইকমিশনারের সঙ্গে প্রথম আনুষ্ঠানিক বৈঠক। দুই দেশের নিরাপত্তা ও সহযোগিতার বিষয়গুলো বৈঠকে বিশেষ গুরুত্ব পেয়েছে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!