প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা মহানগরীতে ভূমিকম্প-পরবর্তী পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য ১ লাখ স্বেচ্ছাসেবী প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছেন।
আজ রোববার (১ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব (দুলু) সাংবাদিকদের এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, ভূমিকম্পের প্রাথমিক আশ্রয় কেন্দ্র হিসেবে শহরের খেলার মাঠ এবং স্কুলগুলো চিহ্নিত করতে বলেছেন প্রধানমন্ত্রী। এছাড়া ভূমিকম্পের সময় এবং পরবর্তী করণীয় নিয়ে জনগণকে সচেতন করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছেন তিনি।
দুর্যোগ মোকাবিলায় একটি প্রাথমিক পরিকল্পনা প্রস্তুত করা হচ্ছে। এই সামগ্রিক পরিকল্পনা নিয়ে আগামী ১১ মার্চ প্রধানমন্ত্রীর সঙ্গে একটি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে বলে মন্ত্রী জানান।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!