জাতীয়

মধ্যপ্রাচ্যের উত্তেজনার কারণে শাহজালাল বিমানবন্দরে ৫৪টি ফ্লাইট বাতিল

আপডেট: মার্চ ০১, ২০২৬ : ০৬:৪৯ এএম
মধ্যপ্রাচ্যের উত্তেজনার কারণে শাহজালাল বিমানবন্দরে ৫৪টি ফ্লাইট বাতিল

ইরান ও ইসরায়েলের আকাশপথে উত্তেজনা ও সামরিক হামলার কারণে মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে বাংলাদেশ থেকে ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে। এর প্রভাবে শনিবার বিকেল থেকে আজ রোববার (১ মার্চ) সকাল পর্যন্ত ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী মোট ৫৪টি ফ্লাইট বাতিল করা হয়েছে।

সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এর নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেন।

বিমানবন্দর সূত্র জানায়, মার্কিন ও ইসরায়েলের হামলার পর বাহরাইন, কুয়েত, সংযুক্ত আরব আমিরাতের দুবাই, শারজাহ, আবুধাবি, কাতারের দোহাসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ নিজেদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করায় এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, জাজিরা এয়ারওয়েজ, এয়ার অ্যারাবিয়া, এমিরেটস এয়ারলাইন্স, কুয়েত এয়ারওয়েজ এবং এয়ার ইন্ডিয়া পরিচালিত ফ্লাইট। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!