জাতীয়

ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ স্থাপনের সিদ্ধান্ত চূড়ান্ত: মির্জা ফখরুল

আপডেট: মার্চ ০২, ২০২৬ : ০৬:২৭ এএম
ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ স্থাপনের সিদ্ধান্ত চূড়ান্ত: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ স্থাপনের সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে গেছে এবং দ্রুত এর বাস্তবায়ন শুরু হবে।

রোববার দুপুরে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতাল পরিদর্শনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, কলেজ চালু হলে জেলার স্বাস্থ্যসেবার মান উল্লেখযোগ্যভাবে উন্নত হবে। বর্তমানে ২৫০ শয্যার হাসপাতালটি ৫০০ শয্যায় উন্নীত করা হবে।

মির্জা ফখরুল বলেন, হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ সন্তোষজনক হলেও স্বাস্থ্যসেবা আরও উন্নত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। জেলা প্রশাসনের উদ্যোগে হাসপাতালে আরও একটি লিফট স্থাপনের ব্যবস্থা করা হবে।

তিনি আরও জানান, জেলা স্বাস্থ্যব্যবস্থা উন্নত করতে সিভিল সার্জন ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা হয়েছে। দীর্ঘদিন ধরে কর্মরতদের বিষয়ও পর্যালোচনা করা হচ্ছে এবং দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

পরিদর্শনে জেলা সিভিল সার্জন ডা. আনিসুজ্জামান, হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. ফিরোজ জামান জুয়েল ও স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!