স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশ আগামী ১২ মার্চ থেকে শুরু হতে যাওয়া জাতীয় সংসদ অধিবেশনের প্রথম দিনেই উপস্থাপন করা হবে।
মন্ত্রী আজ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এ তথ্য জানান।
তিনি বলেন, গত দেড় বছরে অন্তর্বর্তী সরকারের সময়ে জারি হওয়া ১৩৩টি অধ্যাদেশের মধ্যে কতগুলো স্পর্শকাতর, তা জাতীয় সংসদে নির্ধারিত হবে। কিছু অধ্যাদেশ সংশোধনীসহ গ্রহণ করা হতে পারে, আর কোনগুলো প্রয়োজন হবে না সেটিও সংসদে চূড়ান্তভাবে সিদ্ধান্ত নেওয়া হবে।
সালাহউদ্দিন আহমদ জানান, বিষয়টি নিয়ে আইন মন্ত্রণালয় কাজ করছে এবং সংসদ অধিবেশন শুরু হলে সবাই এ বিষয়ে বিস্তারিত জানতে পারবেন।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!