বাণিজ্য, শিল্প ও বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এর সঙ্গে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা সৌজন্য সাক্ষাৎ করেছেন। তারা দুই দেশের ব্যবসা ও বাণিজ্যিক অংশীদারিত্ব নিয়ে বিস্তৃত আলোচনা করেছেন।
সাক্ষাৎকালে হাইকমিশনার ভার্মা দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্কের গুরুত্ব তুলে ধরেন এবং ডিজিটাল কমার্স ও কৃত্রিম বুদ্ধিমত্তার মতো উদীয়মান ক্ষেত্রে সম্ভাব্য সহযোগিতার বিষয়গুলো পর্যালোচনা করা হয়। এ সময় বাণিজ্য প্রতিমন্ত্রী মো. শরীফুল আলমও উপস্থিত ছিলেন।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!