আজ (সোমবার) ২ মার্চ ‘অষ্টম জাতীয় ভোটার দিবস’ পালিত হচ্ছে, এবারের প্রতিপাদ্য ‘ভোটারদের শক্তি, গণতন্ত্রের মুক্তি’।
তবে নির্বাচন কমিশন (ইসি) কেন্দ্রীয় ও মাঠ পর্যায়ের সকল উদযাপনমূলক কর্মসূচি স্থগিত রাখার সিদ্ধান্ত দিয়েছে। ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) মো. রুহুল আমিন মল্লিক জানিয়েছেন, দিবসটি পালিত হবে, তবে কোনো কর্মসূচি অনুষ্ঠিত হবে না। ভবিষ্যতে এসব কর্মসূচি অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
বর্তমান তথ্য অনুযায়ী দেশে মোট নিবন্ধিত ভোটার ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন এবং ট্রান্সজেন্ডার ভোটার ১ হাজার ২৩২ জন।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!