প্রধানমন্ত্রী তারেক রহমান আজ মঙ্গলবার (৩ মার্চ) সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে তার কার্যালয়ে বাংলাদেশ কোস্টগার্ডের মহাপরিচালক রিয়াল অ্যাডমিরাল মো. জিয়াউল হককে সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় তারা পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান জানান, প্রধানমন্ত্রী কোস্টগার্ডের দেশপ্রেম এবং পেশাদারিত্বে তাদের অব্যাহত প্রচেষ্টার প্রশংসা করেছেন। তিনি সমুদ্র উপকূল ও নদী তীরবর্তী এলাকায় শান্তি, নিরাপত্তা এবং জনগণের স্বার্থে দুর্যোগ মোকাবিলায় জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার নির্দেশনা দিয়েছেন।
সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী কোস্টগার্ডের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের তথ্য গ্রহণ করেন এবং এই উন্নয়ন ধারাবাহিকভাবে অব্যাহত রাখার আশ্বাস দেন। এছাড়া দেশের সার্বভৌমত্ব রক্ষায় সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার আহ্বান জানান।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!